বাংলা ছবি

অবশেষে খুললো মুক্তিজট! বড়দিনে পাঁচটিনয়, মুক্তি পেতে চলেছে তিনটি বাংলা ছবি।

আগামী ছুটির দিন গুলিতে কাদের ছবি থাকছে উপহারে ?

new movie

ড়দিনের বড়ো উপহার।সিনেমা হলে আসছে তিনটি বাংলা ছবি।যেখানে কথাছিল পাঁচটিছবির।কোন কোন বাংলা ছবি ঐ দিনমুক্তিপাবে, তা নিয়ে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যেদ্বিধ্বা-দ্বন্দ্ব দেখা দিয়েছিলো।তাই বাংলা ছবির ফিল্মস্ক্রীনিং কমিটি বিশাল মিটিংএর পরে এক সিদ্ধান্তে আসে।এবছরখ্রীষ্টমাস-এ মুক্তি পাবে তিনটি বাংলা ছবি।
হইহই করে একসঙ্গে চারটে ছবি মুক্তি পেয়েছিলো এই পুজোতে।একেই পুজোর আমেজ;তার উপর এতগুলো সিনেমা।পুজোর ছবির বক্স-অফিস যাই বলুক,কোনটা ছেড়ে কোনটা দেখবেন।দর্শকের মধ্যে বিভ্রান্তি শেষ ছিল না।দুর্গা পুজোতে বাংলা ছবির শো পাওয়া নিয়ে ব্যাপক লড়াই হয়েছে।তাই রাজ্য সরকারের নির্ধারণ করে দেওয়া স্ক্রীনিং কমিটি সিদ্ধান্ত জানায়, উৎসবের মরশুমে তিনটির বেশি বাংলা ছবি মুক্তি পাবে না।এই বৈঠকে সারা বছর কখন,কোন বাংলা ছবি আসবে;তা নিয়েও আলোচনা হয়েছে।যেহেতু কোনও ছুটির দিনে তিনটের বেশি বাংলা ছবি আসবে না,তাই প্রযোজকরা দিনভাগ করে নিয়েছেন।

আরও পড়ুন:

মিটিং শেষে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী,এসভিএফ-এর ছবি আসতে পারে পয়লা বৈশাখ, গরমের ছুটি, ঈদ, দুর্গা পুজোতে।উইন্ডোজ-এর ছবি আসছে ২৩ জানুয়ারি।এর সঙ্গে গরমের ছুটি আর পুজোতে উইন্ডোজের ছবি আসতে পারে।দুর্গা পুজোতে এই বছরের মতোই ফিরদৌসুল হাসান প্রযোজিত ছবি আসছে।সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘উইঙ্কল টুইঙ্কল’ আসতে পারে পুজোতে।সূত্রেরখবর, বড়দিনে রাণা সরকার, নিশ পালসিং আর অতনু রায়চৌধুরীর ছবি আসতে পারে।রাণা সরকার একটা ছবি আনবেন গরমের ছুটিতেও।প্রাথমিক পর্যায়ের আলোচনা থেকে জানা গেছে ১৫ আগস্ট অভিনেতা জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ১৫ অগস্ট মুক্তি পেতে পারে।এরপরই প্রশ্ন আসে,তাহলে দেবের ছবি কবে মুক্তি পাবে? জানা যাচ্ছে; নিশপাল সিং-এর সঙ্গে ‘খাদানটু’ করবেন মেগাস্টার দেব।তবে তা বড়োদিনে আসবে কিনা সেটা জানার অপেক্ষা।আবার অতনু রায়চৌধুরী বড়দিনে যে ছবি আনবেন, তা তে দেব থাকবেন কিনা, সে ঘোষণা হয়নি।তাই দেবের ক’টা ছবি আসবে আর কোন-কোন সময়ে, সেইদিকে নজর থাকবেই।

তবে সূত্রের খবর বলছে, অতনু রায়চৌধুরী ও দেবের প্রযোজনায় ‘প্রজাপতি-টু’ আসছে বড়দিনে।তার সঙ্গে মুক্তি পাবে কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিনমাসি’ সিরিজের নতুন ছবি।নিসপালসিং-এর প্রযোজনায় অরিন্দ মশীলের পরিচালনায় ছবিটি আসছে।কিন্তু তৃতীয় ছবি কোনটি? এ নিয়ে একটু দ্বন্দ্ব চলছে।এসভিএফ যে দু’টি ছবির প্রযোজনার সঙ্গে জড়িয়ে আছে, তার মধ্যে একটা ছবি মুক্তি পাবে।প্রসেনজিৎ চ্যাটার্জী অভিনীত কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাবে।এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত ‘লহগৌরাঙ্গেরনামরে’ মুক্তি পাবে।আগামী দু’দিনের মধ্যে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা যাচ্ছে।মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনিসেন গুপ্তর ছবির বড়দিনে মুক্তিপাচ্ছে না।

অন্যদিকে, ২০২৬-এ বিধানসভা নির্বাচন।তাই মে মাসের পর থেকে বড় বিনিয়োগের বাংলা ছবি মুক্তি পাবে।সূত্রবলছে, নভেম্বরে ফের কমিটির বৈঠক বসবে।সেখানে আগামী বছর কোন সময়ে কী কী ছবি মুক্তি পাবে তার একটি তালিকা তৈরি করা হবে।সেই তালিকা প্রকাশ্যে আসবে ২০২৬-এর শুরুতে।
জানা যাচ্ছে, উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে।বড়দিনে নয়, ২০২৬-এর ২৩ জানুয়ারি বড় পর্দায় আসছে এই ছবি।সেইসঙ্গে এসভিএফ-এর প্রযোজনায় একটা ছবি আসবে।এরসঙ্গে ২৩ জানুয়ারি যে তিনটে বাংলা ছবি মুক্তির কথা ঘোষণা করা হয়েছে, তার মধ্যেএকটাই ছবি আসতে পারবে ওই তারিখে।অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির ‘নারী চরিত্র বেজায় জটিল’ ও আসার কথা।রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হোক কলরব’ ছবিটাও আসার কথা।সঙ্গে রয়েছে অরিন্দ মশীলের পরিচালনায় ‘কর্পূর’।এখন ইমপারমিটিং-এরপর ২৩ জানুয়ারি এর মধ্যে কোন ছবি গুলো আসে, সেদিকেও নজর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *