শুভশ্রী গাঙ্গুলী
এই ছবিটা নারীশক্তির উদযাপন, এক নারীর ঘুরে দাঁড়ানোর লড়াই
চোখেমুখে রক্তের ছাপ, হাতে রক্ত মাখা ছুরি, চোখে জল থাকা সত্ত্বেও রয়েছে প্রতিশোধের আগুন। এ যেন একেবারে বিপরীত অনুভূতির মিলন। অভিনেত্রীর এরকম লুক দেখে রীতিমতো চমকে উঠেছে ভক্তরা। বেশকিছু দিন আগেই শুভশ্রী কৌশিক এর সঙ্গে জানলার ধারে বসে একটি ছুরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন, যার ক্যাপশন এ লেখা ছিল ‘হাসতে হাসতে খুন করে দেব।’ এরপর থেকেই জল্পনা চলে আবারো যুগলবন্দি ঘটতে চলেছে শুভশ্রী ও কৌশিকের। সব জল্পনার অবসান ঘটিয়ে । কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ওয়েটিং রুম’ এ শুভশ্রীর লুক প্রকাশ্যে এসেছে। এই ছবি দেখেই বোঝা যাচ্ছে দর্শকদের কাছে অন্যরকম কিছু তুলে ধরতে চাইছেন পরিচালক। তবে এই ছবি আপাত দৃষ্টিতে থ্রিলার ছবি মনে হলেও তা নয়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, “এই ছবিটা এক মহিলার বিচিত্র, রঙিন জীবনের গল্প“। প্রায় ২৫ বছরের জার্নি দেখানো হবে পর্দায়। আসলে এই ছবিটি একেবারেই সোশ্যাল ড্রামা। কালী পুজোর আবহে এই ছবির পোস্টার ও লুক রিলিস করার পিছনেও রয়েছে বিশেষ উদ্দেশ্য। কৌশিক বলেছেন, এই ছবিটা নারীশক্তির উদযাপন, এক নারীর ঘুরে দাঁড়ানোর লড়াই। ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘দীপা’। তারই জীবনসফর ফুটে উঠবে এই ছবিতে।
কিন্তু ইটা শুধু শারীরিক নয় মানষিক জার্নিও বটে। পরিচালক বলেন,’দীপা ভীষণ ইনস্পায়ারিং চরিত্র। এই চরিত্রে শুভশ্রী ছাড়া আর কাউকে ভাবতেই পারি না। ওর মধ্যে মাতৃত্ববোধ আছে, নিষ্ঠা আছে,আগ্রহ আছে- যা এই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ জানা যাচ্ছে, এই ছবিতে থাকছেন অনির্বান চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ।
কৌশিক এর সিনেমায় শুভশ্রী।
ধূমকেতুর হাত ধরে কৌশিক এর সিনেমায় প্রথম পরিচয় ঘটে শুভশ্রীর। এরপর গৃহপ্রবেশে একসঙ্গে অভিনয়ও করেন শুভশ্রী ও কৌশিক । আবারও কৌশিক গঙ্গোপাধ্যায় এর সাথে নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে একেবারে ভিন্ন মেজাজে ধরা দেবেন অভিনেত্রী। মঙ্গলবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘ওয়েটিং রুম’ এর পোস্টার পেজে শেয়ার করেন। তাতেই শুভশ্রীর লুক দেখে উত্তেজনার পারদ ছুঁইয়েছে দর্শকমহলে। পোস্টারটি পোস্ট করে পরিচালক লেখেন, ‘তিনি এখনও আমাদের আশেপাশেই আছেন। মা কালী রূপে। তাঁর উপস্থিতিতেই আমরা এরকম একটি বিষয় এবং গল্প নিয়ে হাজির হয়েছি যা প্রতিটা নারীর গল্প। ‘ওয়েটিং রুম তেমনই একটা ছবি। একজন মহিলার গল্প।’ বুধবার থেকেই শুরু হয়েছে ওয়েটিং রুমের শুটিং। প্রযোজনায় রয়েছে স্টারমার্ক এন্টারটেনমেন্টের পার্থসারথি মজুমদার ও পল্লবী দাস। এটা তাঁদের নতুন সংস্থার প্রথম প্রযোজনা।