‘ চিরসখা ধারাবাহিক ‘

বেড়াতে গিয়ে ডাকাতদের নিগ্রহের শিকার মিঠি, কী হবে মিঠি কৃষাণুর সম্পর্কের পরিণতি ? মেয়েকে নিয়ে কোন আশঙ্কায় কমলিনী এটা কী আরও বড়ো কোনো ঝড়ের পূর্বাভাস ?

প্রথম থেকেই ‘চিরসখা’ ধারাবাহিকটি তার গল্পের জোরে দর্শকদের নজর কেড়েছে

Image
চিরসখা ধারাবাহিকের গল্পে আসছে নতুন মোর। ধারাবাহিকের গল্পে অনেক ঝড় পেরিয়ে এক হয় কমলিনী। কিন্তু তারপরেও একসাথে সুখে সংসার করা হয় না স্বতন্ত্র-কমলিনীর। একেরপর এক সমস্যায় পড়তে হয় তাদের। বর্ষার একেরপর এক চালে বিদ্ধস্থ হয়ে পরে কমলিনী। বুবলায়ও বর্ষার কাজকর্মে অতিষ্ঠ হয়ে বর্ষাকে ছেড়ে দেয়। বড় বউয়ের হাত থেকে ছেলেকে বেরিয়ে আসতে দেখে যখন খুশি কমলিনী, ঠিক তখনই ছোট ছেলের সম্পর্ক ভাঙতে দেখে ততটাই চিন্তিত সে। কিন্তু এবার মিঠির সঙ্গে যা ঘটলো তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি বাড়ির কেউ। কৃষানুর সঙ্গে মিঠির সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছিল, তাদের মধ্যে চলতে থাকা খুনসুটি বেশ উপভোগ করছিল বাড়ির সকলে। কিন্তু এর মধ্যেই কৃষানুর দেশের বাড়িতে ছুটি কাটাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়তে হল গোটা পরিবারকে। কোনওরকমে ডাকাতের দলের হাত থেকে সকলের মুক্তি পেলেও তারা জোর করে তুলে নিয়ে যায় মিঠিকে। একরাত সেই ডাকাত দলের সঙ্গেই থাকতে হয় তাকে, যা যে কোনও পরিবারের কাছে একটি দুঃস্বপ্ন। মিঠিকে সশরীরে বাড়িতে ফিরতে দেখে সকলে খুশি হলেও মিঠির জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা যেন কোনওভাবেই মেনে নিতে পারছে না কেউ।

আরও পড়ুন:

এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ‘চিরসখা’র যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মিঠি একাকী আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। নিজেকে নিজেই ঘৃণা করছে। বলছে, এটা কী ঘটে গেল তাঁর সঙ্গে, কেনই বা ঘটল। যদিও পর মুহুর্তেই সে আবার নিজেকে বোঝায়, যা ঘটেছে তাতে তার কোনও দোষ নেই। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রের কাছে যায়, জানায় মেয়েকে ডাক্তার দেখাতে হবে। জবাবে স্বতন্ত্র কৃষাণুর কথা বললে, কমলিনী সোজাসুজি জানিয়ে দেয় তাকে দিয়ে হবে না, কারণ মিঠিকে গাইনোকলজিস্ট দেখানো জরুরি, কারণ একটা রাত সে পাষণ্ড অর্থাৎ সেই ডাকাতগুলোর সঙ্গে ছিল। কমলিনী এও জানায় যে তার মন কু গাইছে, ভাল ঠেকছে না তার। মনের এই অবস্থার সঙ্গে মিঠি কী করে লড়াই করবে, সেটাই এখন দেখার।
অন্যদিকে আরেকটা প্রোমোতে দেখা যায় কৃষাণুকে মিঠি বলছে, সব শেষ হয়ে গেল। যদিও কৃষাণু তার কথায় বুঝিয়ে দেয় যাই ঘটুক না কেন সে মিঠির হাত ছাড়বে না। এই বিপদে পাশে থাকবে। অন্যদিকে মিঠির পিসেমশাই জানায় সে তার সমস্ত সোর্স কাজে লাগিয়ে দুষ্কৃতিদের খুঁজে বের করবে যেভাবেই হোক, সর্বোচ্চ শাস্তিও দেবে। এখন এটাই দেখার পালা যে গল্পের মোড় কোন দিকে ঘোরে, কার

চক্রান্তে মিঠিকে তুলে নিয়ে গিয়েছিল ডাকাতরা, কী হয় মিঠি কৃষাণুর সম্পর্কের পরিণতি। যদিও কৃষাণু যে ভয় পেয়েছিল মিঠির পাচার হয়ে যওয়ার তা ঘটেনি।

প্রসঙ্গত, প্রথম থেকেই ‘চিরসখা’ ধারাবাহিকটি তার গল্পের জোরে দর্শকদের নজর কেড়েছে। মাঝে কিছু সপ্তাহ টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রাখলেও, সম্প্রতি নম্বর এবং স্থান অনেকটাই কমেছে। যদিও সেরা ১০ -এ এখনও রয়েছে এই ধারাবাহিক। স্টার জলসার পর্দায় রোজ রাত ৯ টা নাগাদ সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। তবে এবার গল্পে নতুন যে টুইস্ট আনল তাতে ‘চিরসখা’ ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *