‘জয়জিৎ-শ্রেয়া’
এবার বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন অভিনেতা জয়জিৎ
নতুন বছর পড়তেই ভালো মন্দ খবর মিলিয়ে টলিপাড়ার আবহাওয়া বেশ অন্যরকম। এদিকে যেমন জানা যাচ্ছে বছরের শুরুতেই পরপর বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা-অভিনেত্রীরা। অপরদিকে বিচ্ছেদের খবরও কম নয়। তেমনি বিচ্ছেদের খবর সামনে আসলো অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের। গত বছর থেকেই টলিপাড়ার অন্দরে ফিসফাস চলছিল ভাঙ্গন ধরেছে অভিনেতার সংসারে। কিন্তু সেই সময় বিচ্ছেদের খবরে মুখ খোলেননি তিনি।রবিবার ফের সেই চর্চাই জোরাল হয়। তবে এবার বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন অভিনেতা ।
জানা যায়, জয়জিৎ ও শ্রেয়ার বিচ্ছেদ হয়েছে ১২ ই ডিসেম্বর। কিন্তু বিগত বছর দুই ধরেই আলাদা থাকছিলেন তারা। তারকা দম্পতির তরফ থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এতদিন পর সেই বিষয় মুখ খুললেন জয়জিৎ। তিনি বলেন, “ছেলের জন্যই এতদিন আমরা কোন কথা বলিনি। দু’বছর ধরে আমরা আলাদা ছিলাম। তবে বিয়ে ভাঙ্গার এই সিদ্ধান্ত আমাদের দুজনের, এই নিয়ে আমাদের কারও মনে কোনও ক্ষোভ নেই।” বিচ্ছেদের পরে ছেলে যশজিৎ কার কাছে থাকবে? এই প্রশ্ন করা হলে অভিনেতা জানান, “সে নিজেই ঠিক করেছে আমার সঙ্গে ও থাকতে চায়। আরও ভাল করে বললে আমার ও আমার মা-বাবা অর্থাৎ ওর প্রকাশ করেছিলেন অনেকেই। ভক্তদের মন ভাঙলেন না নায়ক-নায়িকা। বছরের শুরুতেই দিলেন সেই চমক। ২০২৬-এ ফের জুটি বাঁধছেন তাঁরা। এই বছর পুজোতেই নাকি মুক্তি পাবে সেই ছবি।
দেব–শুভশ্রীর জুটি কতটা সফল, তা আলাদা করে বলে দিতে হয় না। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি দিয়ে তাঁরা বক্স অফিসে সোনালি অধ্যায় রচনা করেছিলেন। দর্শকের ভালবসা আর ব্যবসায়িক সাফল্যে এই জুটি হয়ে উঠেছিল টলিউডের অন্যতম ভরসাযোগ্য নাম। ব্যক্তিগত মান অভিমান কাটিয়ে ‘ধূমকেতুর’ প্রচারের স্বার্থে একসঙ্গে মাঠে নেমেছিলেন তারা। প্রকাশ্যে ধরা পড়েছিল স্বচ্ছন্দ সহাবস্থান। কিন্তু সেই আবহ বেশিদিন স্থায়ী হল না। প্রচারের পর্ব শেষ হতেই আবারও সম্পর্কে ফাটলের ইঙ্গিত মিলতে শুরু করে, আর সেখান থেকেই নতুন করে তৈরি হয় জল্পনা ও বিতর্কের। ‘ধূমকেতু’র
দাদু-ঠাম্মার কাছেই ও থাকতে চায়। আসলে আমার ছেলেকে আমার বাবা-মা বড় করেছে। তবে আমি আমার ছেলেকে বারবার বলেছি আমি যেমন ওর দায়িত্ব পালন করব তেমন ওর মাও ওর দায়িত্ব পালন করবে। ওর দায়িত্ব আমাদের দুজনের তাই ছেলের জন্য আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে চিরকাল।”
সবশেষে অভিনেতা বলেন, “যেহেতু এই খবর খুব একটা ভালো কোনও খবর নয় তাই আমরা
নিজে থেকে এই খবরটি কাউকে জানাইনি। আমরা অনেক ভালো সময় কাটিয়েছি একসঙ্গে সেই স্মৃতি নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চাই। সম্পর্কের মধ্যে তিক্ততা আসার আগেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত বলে আমাদের দুজনেরই মনে হয়েছে।”
প্রসঙ্গত,বেশকিছু বছর প্রেমের পরেই শ্রেয়ার সঙ্গে সংসার পাতেন জয়জিৎ। তাঁদের একমাত্র ছেলে যশজিৎ বন্দোপাধ্যায়। বর্তমানে সে কলেজ স্টুডেন্ট, পড়াশুনা নিয়েই ব্যস্ত থাকে। অভিনেতা চান না দাম্পত্য কলহের কোনো প্রভাব তাদের ছেলের উপর পড়ুক। জয়জিতের ইচ্ছে ছেলে যেন মানুষের মতো মানুষ হয়।