‘বিনোদন’ 

বছর শেষে কোন ছবি করলো বাজিমাত? বক্সঅফিসের দৌড়ে এগিয়ে কে দেব, শুভশ্রী নাকি কোয়েল

 বড়দিনের আগের সন্ধ্যায় তিনটি ছবিই মুক্তি পেয়েছে

image

বছর শেষে দর্শককে  বিনোদন দিতে প্রেক্ষাগৃহে অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অরিন্দম শীলের ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। বড়দিনের আগের সন্ধ্যায় তিনটি ছবিই মুক্তি পেয়েছে। ‘প্রজাপতি ২’ যদি মিঠুন চক্রবর্তী-দেবের ছবি হয়, তা হলে ‘লহ গৌরাঙ্গ’ সৃজিত মুখোপাধ্যায়-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি। একই ভাবে ‘মিতিন’ অরিন্দম শীল-কোয়েল মল্লিকের ছবি। এই হিসাব বলছে, ‘ধূমকেতু’ মুক্তির পর বছরশেষে আরও একবার মুখোমুখি দেব-শুভশ্রী। ‘স্বার্থপর’ ছবির সাফল্যের পর আরও একবার ময়দানে কোয়েল। তিন জনেই তিন জনের সাফল্য কামনা করেছেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা তিনটি ছবিরই ভাল বাণিজ্য আশা করেন। কারণ, তা হলেই টলিউডের সার্বিক লাভ।

২০২৫ শেষে ফুটলো কার মুখে হাসি? তা জানতে হলে, আমাদের আগে জানতে হবে ‘প্রজাপতি ২’, ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ও ‘মিতিন একটি খুনির সন্ধানে’ এর বক্সঅফিস কালেকশন। এই ছবিগুলির মধ্যে কোটির ঘর ছুঁয়েছে কেবল ‘প্রজাপতি ২’। তবে ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ও ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ছবি দুটির মধ্যে টক্কর জোরদার। 
দেব মানেই যে বক্স অফিস হিট। ‘প্রজাপতি ২’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির ছয়দিনে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার মিলিয়ে ‘প্রজাপতি ২’-এর মোট আয় ২.৭৭ কোটি টাকা।
ছবিটি ক্রিসমাসের দিন খাতা খোলে ৮২ লাখ টাকা দিয়ে। এরপর শুক্রবারে ছবি আয় করে ৩২ লাখ, শনিবারে ছবির সংগ্রহ ৪৩ লাখ। রবিবার ৫৬ লাখ টাকা এবং সোমবার ছবির আয় ৩১ লাখ টাকা আর মঙ্গলবার ছবিটি ৩৩ লক্ষ টাকা আয় করেছে।

আরও পড়ুন:

অন্যদিকে, ওই একই দিনে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। শুভশ্রী ছাড়াও এই ছবি রয়েছেন দিব্যজ্যোতি দত্ত, ইশা সাহা, আরাত্রিকা মাইতি, অলোকানন্দা গুহ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু। শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্যের নানা থিওরিতে গড়া এই ছবির পাঁচদিনে মোট আয় স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে ৪৭ লাখ। ছবিটি ক্রিসমাসের দিন খাতা খোলে ১৮ লাখ টাকা দিয়ে। এরপর শুক্রবারে ছবিটি আয় করে ৬ লাখ, শনিবারে ছবির সংগ্রহ ৭ লাখ। রবিবার ৮ লাখ টাকা এবং সোমবার ছবির আয় ৪ লাখ টাকা।এরপর ষষ্ঠ দিন অর্থাৎ মঙ্গলবারও সোমবারের মতো ৪ লক্ষ টাকা আয় করেছে।

অন্যদিকে, একই সঙ্গে কোয়েল মল্লিকের ‘মিতিন একটি খুনির সন্ধানে’ও মুক্তি পেয়েছে। এই ছবিটি স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে পাঁচদিনে মোট ৫১ লাখ টাকা আয় করেছে। প্রথম দিন ২১ লাখ টাকা দিয়ে শুরু করেছিল। এরপর শুক্রবারে ছবি আয় করে ৬ লাখ, শনিবারে ছবির সংগ্রহ ৭ লাখ। রবিবার ৮ লাখ টাকা এবং সোমবার ছবির আয় ৪ লাখ টাকা। তবে ষষ্ঠ দিনে ছবির আয় বেড়ে হয়েছে ৫ লাখ। রহস্যের মোড়কে মোড়া এই ছবিও যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *