‘হোক কলরব ‘

রাজ চক্রবর্তীর 'হোক কলরব' মুক্তির আগেই শুরু কলরব। চাপের মুখে কী করলেন পরিচালক?

আগামী ২৩ শে জানুয়ারি বড়ো পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তীর বহুল প্রতিক্ষিত ‘হোক কলরব’

Hok Kolorob

ছবি মুক্তির আগেই জটিলতায় রাজ চক্রবর্তী। আগামী ২৩ শে জানুয়ারি বড়ো পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তীর বহুল প্রতিক্ষিত ‘হোক কলরব’। তার আগে ছবি প্রস্তুতি তুঙ্গে। ২৫ ডিসেম্বর একদিকে যেমন তাবড় তাবড় সিনেমা রিলিজ করেছে, তেমন অপরদিকে হোক কলরব এর টিজার মুক্তি পেয়েছে। যা দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়েছে। কিন্তু উৎসাহের মাঝেই দেখা দিয়েছে অস্বস্তি। ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছনোর আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ছে একাধিক দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় সেগুলি শেয়ার হওয়ায় পরিচালকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।  ইতিমধ্যেই ছবির পোস্টার ও প্রচার ঝলক এসেছে প্রকাশ্যে। তবে ছবি মুক্তির প্রাক্কালেই নতুন বিপত্তির মুখে পড়ল রাজের ছবি।

রবিবার রাতে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ জানান যে মুক্তির আগেই নাকি তাঁর নতুন ছবির বিভিন্ন অংশ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই পাইরেসির ঘটনা রুখতে ইতিমধ্যেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন পরিচালক। এদিন সোশাল মিডিয়া পোস্টে রাজ লেখেন, “আমাদের সিনেমা ‘হোক কলরব’ রিলিজের আগেই সিনেমার কিছু ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি উক্ত বিষয়ে জরুরী পদক্ষেপ নেবার জন্য। আপনাদের অনুরোধ লিংকটি শেয়ার করবেন না। কোনোরকম প্ররোচনায় পা দেবেন না৷ ধন্যবাদ।” বড়পর্দায় ছবি মুক্তির আগেই যদি গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই দর্শকের কৌতূহল ও উত্তেজনা অনেকটাই কমে যাবে। তার সরাসরি  প্রভাব পরে বক্সঅফিসের ফলাফলে। সেই আশঙ্কাতেই চিন্তিত রাজ চক্রবর্তী। ছবির প্রতি দর্শকের কৌতূহল অটুট রাখতে এবং ব্যাবসায়িক ক্ষতি এড়াতে গোটা পরিস্থিতি নিয়ে সতর্ক নজর রাখছেন পরিচালক রাজ।

আরও পড়ুন:

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যেখানে পরিচালক রাজ ফুটিয়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের টুকরো ঝলক। যা ২০২৩ সালের মর্মান্তিক ঘটনাকে মনে করায়।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ র‍্যাগিংয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। সেই ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিলো। ত্রসমাজ থেকে শুরু করে নাগরিক মহল, সর্বত্র গর্জে উঠেছিল প্রতিবাদ। দেড়-দু’বছর পেরতেই সেই ক্ষত যেন টাটকা। এবার সেই যন্ত্রণাদায়ক স্মৃতিকেই বড়পর্দায় তুলে ধরতে চলেছেন রাজ তাঁর নতুন ছবি ‘হোক কলরব’ এর মাধ্যমে।
টিজার-এ দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে অন্তর্বাস পরে এক ছাত্র ভীত চোখে তাকাচ্ছেন। এরপর দেখা যায় ছাত্র ও পুলিশের মধ্যেকার ধুন্ধুমার লড়াই আর সেখানেই আরও একবার শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাবে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ক্ষুদিরাম চাকি। সঙ্গে শোনা গেল ছাত্রদের

ছাত্রদের উদ্দশ্যে বলা তাঁর মারকাটারি সংলাপ ‘আমি ক্ষুদিরাম চাকি। আমি ঝুলি না ঝোলাই’। 
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে নজর কেড়েছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি প্রমুখ। রাজের ‘হোক কলরব’ ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে তা টিজারে আরও স্পষ্ট হল। চলতি বছরের আগস্ট মাসে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক। সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হচ্ছে এই ছবি এমনটাই খবর। নতুন বছরে ‘হোক কলরব’ই হতে চলেছে রাজের প্রথম ছবি। তবে এই ছবির টিজার দেখেই বোঝা যাচ্ছে  এটি শুধু একটি ছবি নয়, বরং একটি তীব্র সামাজিক প্রতিবাদ ও সময়ের জ্বলন্ত প্রশ্ন তুলে ধরার সাহসী প্রয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *