টিআরপি তালিকা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

এই সপ্তাহেও ধরা ছোঁয়ার বাইরে 'পরশুরাম'।নতুন অপর্ণা আসার পর টিআরপি তালিকায় কোন স্থান দখল করলো 'চিরদিনই তুমি যে আমার' ? প্রথম পাঁচে রইলো কারা ?

নতুন অপর্ণা শিরিন পাল আসার পর কি ভাগ্যের চাকা ঘুরলো ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
TRP Post

বৃহস্পতিবার আসতেই প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা।  নতুন অপর্ণা শিরিন পাল আসার পর কি ভাগ্যের চাকা ঘুরলো ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। এছাড়াও সেরা পাঁচে জায়গা ধরে রাখলো কারা ? আর কোন ধারাবাহিকই বা রইলো সেরা ১০  এ। এই সপ্তাহেও টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.০ রেটিং পেয়ে এবারেও টপার স্টার জলসা। বদলাল না দ্বিতীয় স্থানাধিকারীও! ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে টিআরপি তালিকায়। অনেক ধারাবাহিকই শুরুর দিকে যে আশানুরূপ ফল করে তেমনটা নয়। কিন্তু স্বস্তিকা দত্তের নতুন ধারাবাহিকের ক্ষেত্রে উলটপূরাণ। শুরুর দিন থেকে দর্শকের নজর কেড়েছে এই কাহিনি। সেই ফলও মিলেছে হাতেনাতে। অভিনেত্রী স্বস্তিকা এবং অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের জুটি নিয়ে ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৮। 

টিআরপি তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে ‘পরিণীতা’। মাঝে কিছু সপ্তাহ জায়গা টলমল হলেও, আবারও

 
 

আরও পড়ুন:

সেরা পাঁচে ফিরে এসেছে রায়ান-পারুলের গল্প। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। তবে এবারের চমক ‘চিরসখা’। স্বতন্ত্র-কমলিনীর বিয়ে, স্বতন্ত্র-কমলিনীর নামে বর্ষার আনা অভিযোগ, এদিকে বরের সঙ্গে কুর্চির মিটমাট হয়ে যাওয়া, সবটাই যে জমিয়ে উপভোগ করছে দর্শক, তা রেটিং থেকেই স্পষ্ট। ৬.৫ রেটিং পেয়ে ‘চিরসখা’ এবার চতুর্থস্থানে। পাঁচ নম্বরে নেমে এসেছে ‘রাঙামতি তীরন্দাজ’।  সম্প্রতি এই ধারাবাহিকের নতুন প্রোমো দারুণ কটাক্ষের মুখে পড়েছে সমাজমাধ্যমে। তার মধ্যে রাঙামতীর প্রাপ্ত নম্বর ৬.২।  তবে এবারের টিআরপি তালিকায় কিন্তু সবচেয়ে বেশি নজরে রয়েছে চিরদিনই তুমি যে আমার। কারণ ‘নতুন অপর্ণা’ শিরিন পাল আসার পরের টিআরপি কেমন আসে, তা জানতে বেশ আগ্রহী একাংশ। দিতিপ্রিয়াকে ছাড়া সম্প্রচারিত এপিসোডের টিআরপি এসেছিল ৬.০। আর নতুন অপর্ণা শিরিন পালকে নিয়ে সম্প্রচারিত এপিসোডের টিআরপি ৬.১। অর্থাৎ জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা এক চুলও কমেনি। ষষ্ঠ স্থানে রয়েছে আপাতত এই মেগা।


৬ নম্বর পেয়ে একই স্থান দখল করেছে ‘আমাদের দাদামণি’ এবং ‘জগদ্ধাত্রী’। প্রসঙ্গত, শীঘ্রই শেষ হতে 

 

চলেছে ‘জগদ্ধাত্রী’। এক সময় টানা টিআরপি টপার হওয়া এই ধারাবাহিক সাড়ে তিন বছর পর এখনও সেরা ১০-এ নিজের জায়গা ধরে রেখেছে। ধামাকা দিয়েই কিন্তু শেষ হল ফুলকি। আড়াই বছরে একবারও টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে যায়নি এই মেগাও । আর অন্তিম সপ্তাহে ৫.৮ রেটিং পেয়ে অষ্টম স্থানে। একইস্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। টানটান গল্প দেখিয়েও চিরসখা-র থেকে অনেকটাই পিছিয়ে জোয়ার ভাঁটা। রেটিং এল ৫.৬। আরাত্রিকা ও শ্রুতির অভিনয় প্রবল প্রশংসিত, কিন্তু তাও পেরে উঠছে না কমলিী-স্বতন্ত্র জুটির সঙ্গে। আর সব শেষে দশমস্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’, চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫।  সারেগামাপা-র রেটিং এবারেও মোটামুটি। পেল ৫.১। অন্য দিকে, অনুরাগের ছোঁয়ার অন্তিম পর্বের রেটিং এসেছে ৪.৫। তবে এই সপ্তাহেও নিজের জায়গা করে নিতে পারলো না ‘রানী ভবানী’। 


 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *