‘ অভিনেত্রী দিশা ও ভিভানের সম্পর্ক ‘
দিশা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল সুচন্দ্রার
সুচন্দ্রা বন্দোপাধ্যায় এর বিয়ের গুঞ্জনের পর থেকেই সব থেকে বেশি আলোচনায় উঠে এসেছে দিশা গঙ্গোপাধ্যায়ের নাম। ১০ বছর পর ফের কেন আলোচনার কেন্দ্রবিন্দু দিশা ? টলিপাড়ায় ফিসফিসানি সমকামী বিয়ে সেরেছেন সুচন্দ্রা। ! অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে নাকি সাত পাক ঘুরেছেন তিনি। জানা গেছে, সেই বিয়েতে হাজির ছিল টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুরা। অভিনেত্রী এই গুঞ্জন অস্বীকার করেছেন। সুচন্দ্রার সমকামী সম্পর্ক নিয়ে আলোচনা এই নতুন নয়। দিশা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল সুচন্দ্রার। টেলি ইন্ডাস্ট্রির অন্য়তম প্রতিভাবান অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় নড়চড়ে বসেছিল সকলে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই নাকি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন দিশা। দিশার মৃত্যুর পর সুচন্দ্রাও আত্মহত্য়ার চেষ্টা করেছিলেন। তুমি আসবে বলে সিরিয়ালে অভিনয় করতেন দিশা ও সুচন্দ্রা। সেখান থেকেই দুজনের সম্পর্ক গভীর হয়। তবে দিশা আগে থেকেই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ভিভান ঘোষ এর সঙ্গে সম্পর্কে ছিলেন।। দুজনের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই নাকি নিজেকে শেষ করেছিলেন দিশা। সেইসময় অবশ্য দিশার আত্মহত্যা মামলায় কাঠগড়ায় তোলা হয়েছিল ভিভানকে।
এতো বছর পর সেই সম্পর্ক নিয়ে ভিভানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দিশা সমকামী ছিল কিনা আমি জানি না। তবে আমি অভিযুক্ত নই, সেই সত্যি সবাই জানে’। ভিভান বলেন তিনি দিশার সাথে সম্পর্কে ছিলেন না। তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কই ছিল না। যদিও ১০ বছর আগের এক সাক্ষাৎকারে অন্য কথা বলেছিলেন ভিভান। দিশার মৃত্যুর পর এক সংবাদমাধ্যম এর সাথে কথা বলেছিলেন ভিভান। তিনি সেই সময় বলেছিলেন, “আমি আর দিশা খুব ভালো বন্ধু গত পাঁচ বছর ধরে। আমি, মানালি (দে) এবং দিশা বেস্ট ফ্রেন্ড ছিলাম।” তিনি আরও বলেন, “আমি অতীতে অন্য সম্পর্কে ছিলাম, যা টেকেনি। আমি আর দিশা যখন নিজেদের নিয়ে নিশ্চত হই, তখন দুই পরিবারকে জানাই। আমরা শীঘ্রই বিয়ে করব ভেবেছিলাম”। হঠাৎ করে কেন ভিভানের ভাবনায় এই পরিবর্তন? তার উত্তর জানা নেই। এদিন বিভান আফসোসের সুরে বলেন, দিশার মৃত্য়ুর পর ২ বছর কাজ ছিল না তাঁর হাতে। এরপর আর কখনও নায়ক চরিত্রে ডাক পাননি। ২০১৭ সাল থেকে পার্শ্বচরিত্রেই অভিনয় করছেন। আপাতত চিরসখা সিরিয়ালে বুব্লাইয়ের চরিত্রে অভিনয় করছেন ভিভান ঘোষ। ব্য়ক্তিগত জীবনে ২০১৭ সালে পৃথা মুখোপাধ্য়ায়ের সঙ্গে বিয়ে করেন ভিভান।
প্রসঙ্গত, গত সোমবার থেকেই অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের সাথে রিয়া দত্তের বিয়ের গুঞ্জন দানা
বেঁধেছে টলিপাড়ায়। শৈলশহরে একটি ছোট হোমস্টে আছে সুচন্দ্রার । দিনকয়েক আগেও জরুরি প্রয়োজনে সেখানে ছুটিতে গিয়েছিলেন তিনি। সেই সময় রিয়াও নাকি শহরে ছিলনা এমনটাই দাবি কয়েকজনের। এছাড়াও রিয়াও নাকি মাঝেমধ্যেই পাহাড়ে যেতে ভালোবাসেন। নিন্দকদের দাবি, তাঁর সমাজমাধ্যমের অনেক ছবি বা ভিডিয়োয় পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখা গিয়েছে। তার সঙ্গে নাকি সুচন্দ্রার হোমস্টের সাদৃশ্য রয়েছে।এমনকি দুজনে একসাথে ছবি না ছাড়লেও, তারা যে পরস্পরকে ফলো করে, এবং একে অপরের পোস্টে লাইক দেন সেই বিষয়টি কারও নজর এড়ায়নি। তবে তাদের বিয়ের গুঞ্জনের সত্যতা এখনো পাওয়া যায়নি।