‘মিতিন মাসি’

কোয়েল এবার মাঠে নামবে একেবারে মারকাটারি অবতারে। কোন রহস্যের কিনারা করবে মিতিন মাসি? ট্রেলারে রইলো একাধিক চমক। 

এবার অ্যাকশনে অবতারে  মাঠে নামবে মিতিন। চলতি বছর বড়োদিনে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিকের মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির ছবি।

মিতিন মাসি

এবার অ্যাকশনে অবতারে  মাঠে নামবে মিতিন। চলতি বছর বড়োদিনে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিকের মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির ছবি। অরিন্দম শীল পরিচালিত এই ছবির নাম ‘মিতিন একটি খুনির সন্ধানে’।  কোয়েলকে পর্দায় মহিলা গোয়েন্দা রূপে দেখার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন দর্শকেরা। এর আগের দুটো ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে, সেই একইভাবে মিতিন ধরা দেবে দর্শকদের দরবারে।  চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সুতির শাড়ি, দৃপ্ত চাহনি, ঠিক যেভাবে সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য তাঁর কলমে সাজিয়েছিলেন মহিলা গোয়েন্দা ‘মিতিন মাসি’কে ঠিক সেভাবেই। ছবির পোস্টারে মিতিনের লুক  দেখেই বেশ উৎসাহ বেড়েছে অনুরাগীদের। এবার মুক্তি পেলো ছবির অফিসিয়াল ট্রেইলার। 

ভাইফোঁটায় মুক্তি পেয়েছিলো কোয়েল মল্লিকের স্বার্থপর সিনেমা। এই সিনেমায় শান্তশিষ্ট এক গৃহবধূর চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। তবে এরপরেই  একেবারে মারকাটারি  অ্যাকশন অবতারে অনবদ্য কোয়েল ।

আরও পড়ুন:

মেনু আড্ডায় এদিন জমে উঠেছিল অভিনেত্রীর আইবুড়ো ভাতের আসর। পরনে সাদা সালোয়ার। মুখে হাসি। হবু স্বামীকে সঙ্গে নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল মধুমিতাকে। আর অভিনেত্রীর শেয়ার করা আইবুড়ো ভাতের মুহূর্ত দেখেই উচ্ছ্বাস অনুরাগীমহলে।  কারণ অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁদের প্রিয় দুষ্টু-মিষ্টি অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই মধুমিতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
শোনা গিয়েছিল, বারুইপুর রাজবাড়ি অথবা শোভাবাজার রাজবাড়ির কোনও একটিতে বিয়ে হওয়ার কথা মধুমিতা-দেবমাল্যের। এই দুই জায়গার কথা যে হবু বর-কনে ভেবেছেন, সেটা জানিয়েছেন। তবে এখনও আলোচনার পর্ব চলছে বলেই দাবি তাঁদের। মধুমিতার কথা অনুযায়ী, কেনাকাটা ছাড়া বিয়ের তারিখ এবং বিবাহবাসরের জায়গা এখনও ঠিক হয়নি। এ বার কনের সাজে মধুমিতাকে দেখার জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা।

 মধুমিতাকে বর্তমানে দর্শক দেখছেন ষস্টার  জলসার  ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকে। এই গল্পে তাঁর চরিত্রের নাম ‘ঝিল’। বহু বছর পর ছোটপর্দায় ফিরে মধুমিতা জুটি বেঁধেছেন অভিনেতা নীল

ভট্টাচার্যের সঙ্গে। মধুমিতা ও নীলের জুটিকে অনস্ক্রিন দেখে বেশ পছন্দ করেছেন দর্শক। অন্যদিকে, শুরু হয়েছে অভিনেত্রীর পরবর্তী ছবি ‘অটোবি’। থ্রিলার ঘরানার এই ছবির পরিচালনায় সৌমাভ ব্যানার্জি। প্রযোজনায় ডিকে ভারতী ও সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন। মধুমিতা সরকার ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইনায়া চৌধুরী, সাহেব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক। গল্পে মধুমিতার চরিত্রের নাম ‘ডিম্পল’। ইনায়ার চরিত্রের নাম ‘তানিয়া’। অন্যদিকে, আরিয়ানকে দেখা যাবে মধুমিতার স্বামী ‘সঞ্জীব’-এর চরিত্রে। একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে এবং জঙ্গলের গাইডের চরিত্রে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরু হয় অতীতের এক মর্মান্তিক পারিবারিক দুর্ঘটনা দিয়ে, যেখানে দুই বোন—ডিম্পল এবং তানিয়া—তাদের চোখের সামনে বাবা-মায়ের ভয়াবহ মৃত্যু দেখে। এই মানসিক আঘাত দুই বোনকে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রাখে। বড় হওয়ার পর ডিম্পল তানিয়ার প্রতি অতিরিক্ত রক্ষণশীল হয়ে ওঠে। দুঃস্বপ্নের শুরু হয় যখন ঝাড়গ্রাম পুলিশ স্টেশন থেকে ডিম্পল একটি ফোন পায়। জানা যায়, স্কুল শিক্ষিকা তানিয়া গত কয়েকদিন ধরে নিখোঁজ । তদন্তে উঠে আসে এক ভয়ানক তথ্য—তানিয়াকে শেষবার দেখা গিয়েছিল চামসুট্টি জঙ্গলের সামনে। যা স্থানীয়দের কাছে আত্মহত্যার জায়গা হিসেবে পরিচিত। স্থানীয় লোককথা অনুযায়ী, এই জঙ্গল নাকি মৃত্যুর মুখে ঠেলে দেয়। বোনের খোঁজে সেই জঙ্গলে গিয়ে কী পরিণতি হবে ডিম্পলের? সেই নিয়েই এগোবে গল্প। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *