‘ টিআরপি তালিকা ‘

টিআরপি তালিকায় বড়ো চমক 'পরিণীতার'। শেষ সপ্তাহেও নিজের জাত ছিনিয়ে দিলো 'জগদ্ধাত্রী'। প্রথমস্থান দখল করলো কোন ধারাবাহিক ?

প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা এর এবারের তালিকায় হয়েছে বড়ো রদবদল। 

টিআরপি তালিকা

প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি তালিকা। এর এবারের তালিকায় হয়েছে বড়ো রদবদল। কারণ আজই আসবে জগদ্ধাত্রীর শেষ টিআরপি, সঙ্গে আবার বেশ করেছি প্রেম করেছি-র প্রথম করেছি-র প্রথম টিআরপি। তবে এই সপ্তাহে প্রথমস্থান হারালো ‘পরশুরাম’। নম্বর কমলো ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’র। কোন স্থান দখল করলো? কোন ধারাবাহিক ?  চলুন দেখে নেওয়া যাক, টিআরপি চার্টে কোন খেলা দেখাল এই মেগাগুলো।

বহুদিন বাদে প্রথমস্থান দখল করলো ‘পরিণীতা’।  রায়ান, পারুলের গল্প পুনরায় জমে উঠেছে। সম্প্রতি ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা গিয়েছে, রায়ানের ছোটবেলার বান্ধবী মহুল এসেছে বিদেশ থেকে। মা-কে নিয়ে সেই বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছে নায়ক। আর স্বামীকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করেছে পারুল। ফলে এখন নায়ক-নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝি, মান-অভিমানের শুরু। বোঝা যাচ্ছে, ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন হতে চলেছে। এই নতুন মোড় দর্শকের আগ্রহ বাড়িয়েছে। ‘পরিণীতার’ প্রাপ্ত নম্বর ৭.১।  তবে স্লট হারালো তটিনী-শিবপ্রসাদ।  কিন্তু খুব বেশি পিছিয়ে পড়েনি  ‘পরশুরাম’। প্রথম তিন থেকে তাদের সরানো যে বেশ কঠিন, সেই আঁচই পাওয়া গেল চলতি সপ্তাহের টিআরপিতে। তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু জুটির এই ধারাবাহিক পেয়েছে ৬.৯।

আরও পড়ুন:

চলতি সপ্তাহে তিন নম্বরে আবারও উঠে এসেছে ‘রাঙামতী তীরন্দাজ’। রাঙামতী এবং একলব্যর জীবনে যে নতুন টুইস্ট দেখানো হচ্ছে সেটার প্রভাব যে টিআরপিতে পড়ছে সেটা স্পষ্ট। মনীষার ধারাবাহিক পেয়েছে ৬.৮ নম্বর। সম্প্রতি, বানান ভুলের করেন সমাজমাধ্যমে বেশ কটাক্ষের শিকার হতে হয় বিদ্যাকে। এছাড়াও নানান কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং,মিম তৈরী করা হয় এই ধারাবাহিকের।  নেটদুনিয়ায় চর্চায় থাকলেও টিআরপি তালিকায় পিছিয়ে গেলো ‘বিদ্যা ব্যানার্জী’।  দ্বিতীয় স্থান থেকে সোজা চার নম্বরে নেমে এসেছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। স্বস্তিকা দত্তের এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। গত কিছু সপ্তাহ সেরা দশে জায়গা ধরে রাখলেও, সেরা পাঁচে ঠাঁই করতে পারছিল না ‘জগদ্ধাত্রী’। কিন্তু শেষ সপ্তাহে পাঁচ নম্বরে থেকেই সফর শেষ করল। এক সময় টানা টিআরপি টপার থাকা এই ধারাবাহিকের শেষ সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৬.৪। ছয় নম্বরে একসঙ্গে দু’টো মেগা রয়েছে এই সপ্তাহে। ৬.২ পেয়ে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ যেমন রয়েছে তেমনই রয়েছে রণিতা দাসের ‘ও মোর দরদিয়া’। এদিকে ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে উন্মাদনা থাকলেও টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের করতে পারলোনা। 

চিরদিনই তুমি যে আমার-ও স্লট হারাল লক্ষ্মী ঝাঁপি-র কাছে। ৬.০  নম্বর নিয়ে সপ্তমস্থানে রয়েছে ঝাঁপি-দীপ।  যেই সময় আর্য-অপর্ণার রোম্যান্স তুঙ্গে, দুজনের বিয়ের কথা হচ্ছে, সেখানে ধারাবাহিকের স্লট হারানো প্রশ্ন তুলছে দিতিপ্রিয়ার ছেড়ে যাওয়া নিয়ে। অনলাইনে যতই মাতামাতি হোক, টিভির দর্শক কি ‘নতুন অপর্ণা’ হিসেবে মানতে পারছে না শিরিন পালকে? ‘চিরদিনই তুমি যে আমার’ রয়েছে অষ্টমস্থানে। একইসঙ্গে এই স্থানে রয়েছে আমাদের দাদামণি। এই দুই সিরিয়াল যৌথভাবে পেয়েছে ৫.৯ রেটিং। ‘চিরসখা’-ও একটা সময় দুই, তিন নম্বরে থাকত। এখন এই ধারাবাহিকেরও নম্বর কমে ৫.৮ এ এসে দাঁড়িয়েছে। রয়েছে নয় নম্বর স্থানে। সবশেষে আছে দুই বোন আরাত্রিকা ও শ্রুতি। ৫.৭  নম্বর নিয়ে দশম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *