” টিআরপি “
এই সপ্তাহের টিআরপি তালিকা জানার জন্য উদগ্রীব হয়েছিল দর্শকমহল
বৃহস্পতিবার মানেই ধারাবাহিকের রেজাল্ট আউট এর দিন। যদিও এবিষয়ে অনেক অভিনেতাই সাক্ষাৎকারে বলেন, টিআরপি নিয়ে তাঁরা খুব বেশি ভাবেন না। তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হল চরিত্র, ধারাবাহিকের গল্প। কিন্তু প্রতি বৃহস্পতিবার এই নম্বরই নির্ধারণ করে যে কে কত দিন টিকে থাকবে। এই টিআরপির তোপে বন্ধ হয়েছে অনেক ধারাবাহিক। তবে এই সপ্তাহের টিআরপি তালিকা জানার জন্য উদগ্রীব হয়েছিল দর্শকমহল। দিতিপ্রিয়া রায় ছাড়ার পর, অপর্ণার শূন্যস্থান ভরানোর জন্য খোঁজ চলছিল নতুন নায়িকার। এরপর জানা যায়, একেবারে নতুন মুখ সামনে এনেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের টিম। অপরদিকে কয়েক বছর পর পর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। ফিরেই বিদ্যা ব্যানার্জী চরিত্রে একেরপর এক ছক্কা হাকাচ্ছেন তিনি।
টিআরপি-তে বরাবরই নিজের জায়গা ধরে রাখছে স্টার জলসার ‘পরশুরাম’। এবারও রেটিং চার্টে পরশুরামের জয়জয়কার। ৭.০ নম্বরে প্রথম স্থান দখল করেছে এই মেগা।
‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের গল্পের থেকেও বেশি চর্চায় কাহিনির নায়িকা তটিনী ওরফে তৃণা সাহার ব্যক্তিগত জীবন। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা। প্রাপ্ত রেটিং নম্বর ৬.৯। তৃতীয় স্থানে ৬.৫ নম্বর পেয়ে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। আবারও জমে উঠেছে পারুল-রায়ানের গল্প। এখন কলেজ পাশ করে চাকরি শুরু করেছে পারুল ও রায়ান। সেখানেও দারুণ টুইস্ট নিয়ে আসছে এই মেগা। ৬.২ নম্বর নিয়ে চতুর্থস্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গায় এসেছে নতুন অপর্ণা। তাতে যে দর্শকের ভালোবাসা এতটুকুও কমেনি তা প্রমান করে রেটিং চার্ট। জিতু কামালের সাথে নবাগতা অভিনেত্রী শিরিন পাল এর কেমিস্ট্রি দর্শকের বেশ মনে ধরেছে। ৬.০ রেটিং নিয়ে পঞ্চমস্থানে রয়েছে এই ধারাবাহিক। এই একই স্থান যৌথভাবে দখল করেছে ‘চিরসখা’ ধারাবাহিকটি। নতুন কাকুর উপর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে টানাপোড়েনে নম্বর বাড়ল এই মেগার। তবে স্লট চেঞ্জ হওয়ার খবর
আসতে না আসতেই বেশ কমল ‘জগদ্ধাত্রী’র নম্বর। ষষ্ঠস্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৫.৯। বেশ কিছুদিন ধরে এই ধারাবাহিক শেষের খবর রটেছিল, সেই কারণেই কি কমেছে ধারাবাহিকের নম্বর।
শেষের পথে এগোচ্ছে ‘ফুলকি’। ৫.৭ পেয়ে এবার সপ্তমে রয়েছে এই মেগা। তবে এই স্থানে ফুলকির সঙ্গে রয়েছে আরও দুটি ধারাবাহিক, ‘দাদামণি’ ও ‘জোয়ার ভাঁটা’। অষ্টমেও জোড়া মেগা। যৌথভাবে স্টার জলসার দুটি ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’ রয়েছে । রেটিং এসেছে ৫.৫। নবমে জায়গা করেছে ‘কম্পাস’। কম্পাস-বিহানের কেমিস্ট্রি যেন একটু একটু করে বাড়ছে। তাই গল্পের মোড়ে ৫.১-এ নবমে এই মেগা। দশমে আবারও ‘তুই আমার হিরো’, প্রাপ্ত নম্বর ৫.০। দেখা গেল, স্লট বদলাতে ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’-র রেটিং এসেছে ১.৯। এই সপ্তাহেও স্লট হারা দিদি নম্বর ১-এর কাছে। সেরা দশে থাকতে না পারলেও, ‘কনে দেখা আলো’-র টিআরপি রেটিং এসেছে ৪.৮। ‘আনন্দী’র নম্বর বেশ কম, মাত্র ২.৮। নন ফিকশনে ‘সারেগামাপা’-র টিআরপি রেটিং এল ৪.৫। চলতি সিজনে গানের এই রিয়েলিটি শো সেভাবে জমিয়ে বসতে পারেনি টিআরপি চার্টে। নম্বরও উঠছে মোটামুটি।