পলক মুচ্ছল

 
 
 
 
 
 
 
 
 
 

স্মৃতি ও পলাশের চার হাত কি আদৌ  এক হবে ? এবার সে খবর  ফাঁস করলেন 'ননদ' পলক মুচ্ছল। 

পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরি ডি’কস্টা নামের এক কোরিওগ্রাফারকে

 
 
 
 
 
 
 
 
 
 
Palak image

ব্যান্ড বাজা বারাত নিয়ে কনের বাড়ি সাঙ্গলী পৌঁছায় বর  ।  কিন্তু সাতপাকে বাঁধা পড়া আর হয় না।  বিয়ের আসরে আচমকাই অসুস্থ বাবা। এরপরই স্থগিত হয়ে যায় বিয়ে। গত ২৩  নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি মান্ধান ও পলাশ মুচ্ছল এর। বিয়ে স্থগিত ঘোষণার পর থেকেই নানা জল্পনা সামনে উঠে আসে। বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরি ডি’কস্টা নামের এক কোরিওগ্রাফারকে। গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখোমাখো চ্যাটও ফাঁস হয়ে যায়। তারপরেই স্থগিত তাদের বিয়ে। সম্পর্কে ফাটল নাকি সত্য়ি বাবার অসুস্থতায় বিয়ে স্থগিত, তা এখনও স্পষ্ট নয়। শোনা যায়, স্মৃতির ভাই ও তাঁর সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাঁদের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন। তার পর থেকে জল্পনা, আদৌ কি স্মৃতি-পলাশের বিয়েটা হবে! এ বার তা নিয়ে মুখ খুললেন পলক মুচ্ছল।

 

আরও পড়ুন:

ভাই পলাশ ও স্মৃতির সম্পর্কের ভাঙনের গুঞ্জন নিয়ে কী বললেন পলক ?


এক সাক্ষাৎকারে পলক বলেন, “আমার মনে হয় দুই পরিবার খুব খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর আপনারা যা বলছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা শুধুমাত্র ইতিবাচক কথায় বিশ্বাসী। অন্য কিছুতে মনোযোগ নয়। বরং একে অপরের মধ্যে সংযোগ দৃঢ় হচ্ছে। পরিবারই প্রাধান্য পাচ্ছে। যতটা পারেন দয়া করে ইতিবাচক কথাই প্রচার করুন। শক্তিশালী হোন।” তবে সম্পর্কের ভাঙনের গুঞ্জন নিয়ে তিনি বরাবরের মতো এবারও ‘স্পিকটি নট’। এর আগেও ইনস্টা স্টোরিতে স্মৃতির বাবার অসুস্থতা নিয়ে পোস্ট করেন ‘ননদ’ পলক। তিনি লেখেন, ‘স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। সকলকে অনুরোধ করব, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দিন।’ তবে বিয়েটা শেষপর্যন্ত হবে কি না, হলে কবে হবে, তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি পলক।

 

ফের বিয়ের জল্পনা সামনে আসতেই কী প্রতিক্রিয়া  দিলেন স্মৃতির ভাই ?


ভাইয়ের বিয়ে নিয়ে খুব খুশিতেই ছিলেন পলক। গায়েহলুদ থেকে সঙ্গীত— সব অনুষ্ঠানে হাজির ছিলেন পলক। কিন্তু এক লহমায় যেন বদলে গেল চিত্র। বিয়ে স্থগিত হয়ে গেল পলাশ ও স্মৃতির। বিয়ে স্থগিত হওয়ার পর থেকে স্মৃতিকে দেখা যায়নি। তবে সম্প্রতি দেখা গিয়েছে পলাশকে। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন। পলাশের মা ও আত্মীয়দের সঙ্গে দেখা যায়। পলাশের মা অমিতা বেশ হাসিখুশিই ছিলেন।জানা গেছে, আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন পলাশ। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। এর মধ্যে আবার ইনস্টাগ্রামের বায়ো বদলেছেন স্মৃতি ও পলাশ। দু’জনের বায়োতেই এখন ‘ইভিল আই’ ইমোজি। যেটা ব্যবহার করা হয়, যেন ‘নজর না লাগে’ এটা বোঝানোর জন্য। আসলে স্মৃতির বিয়ে ও তার আগের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরেই চর্চায় ছিল। তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে স্থগিত হয়েছে। তাই কি ‘ইভিল আই’ ব্যবহার করা হচ্ছে? যাতে তাঁদের সম্পর্কে কারও ‘নজর না লাগে’? তাছাড়া একই সময় দু’জনের বায়ো বদলানোর অর্থ, একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে তাঁদের দূরত্বের জল্পনাও উড়িয়ে দিচ্ছেন অনেকে।  মাঝে অবশ্য রটে যায় যে, বিয়ের পরিবর্তিত তারিখ ৭ ডিসেম্বর। যদিও স্মৃতির ভাই ওই জল্পনা নস্যাৎ করে দেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *