‘মেগাস্টার দেব’ 

বছরের শুরুতেই বড়ো  ধামাকা দেবের। একইসঙ্গে ৩ ছবির ঘোষণা করলেন মেগাস্টার। এই কাণ্ডের মধ্যে দিয়েই নিন্দুকদের করা বার্তা দিলেন তিঁনি

ছবির পোস্টার ভাগ করে দেব লেখেন, “রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব

Dev

নতুন বছরে মন ভালো করে দেওয়া চমক সামনে আনলেন দেব। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ নিয়ে এই সিনেমা।  এরপরেই পরপর তিনটি ছবির ঘোষণা করেন দেব ।  ১ জানুয়ারি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির পোস্টার ভাগ করে দেব লেখেন, “রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব। সাক্ষী থাকুন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র হিরোইক গল্পের।” এর পাশাপাশি তিনি জানান আবারো পর্দায় ফিরতে চলেছে কাকা-ভাইপোর জুটি। এবার আবার নতুন ওষুধ নিয়ে আসতে চলেছে টনিক ২। এর সাথে সাথেই সব রাখঢাক ভুলে ‘খাদান ২’ নিয়ে আসছেন দেব ও নিসপাল সিংহ রানে। একথা তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানান।   হিসাব বলছে, ‘ধূমকেতু’ মুক্তির পর বছরশেষে আরও একবার মুখোমুখি দেব-শুভশ্রী। ‘স্বার্থপর’ ছবির সাফল্যের পর আরও একবার ময়দানে কোয়েল। তিন জনেই তিন জনের সাফল্য কামনা করেছেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁরা তিনটি ছবিরই ভাল বাণিজ্য আশা করেন। কারণ, তা হলেই টলিউডের সার্বিক লাভ।

Bike Ambulance Dada

জীবনের ৫০ তম ছবি হিসেবে দেব বেছে নিয়েছেন করিমুল হকের জীবনীকে। ছবির নাম ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। জানা যাচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবিটি। বিনয় মুদগিল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবিটি আসবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স এবং নন্দী মুভিজের ব্যানারে।

আরও পড়ুন:

২০২১ সালে ক্রিসমাসের ভরা বাজার একা হাতে কাঁপিয়ে ছিল টনিক। একাধিক বাংলা হিন্দি ছবিকে পেছনে ফেলে বক্সঅফিস সেরার মুকুট মাথায় তুলে নিয়েছিল দেব-পরান বন্দোপাধ্যায় অভিনীত সেই ছবি। সেই ছবি থেকেই শুরু পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী এবং দেবের একসঙ্গে দুরন্ত যাত্রার। সেই সময় দেব ও পরান বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে জনতামহল ফের তাদের পর্দায় দেখার ইচ্ছে প্রকাশ করেছিল। শেষমেশ ৫ বছর পর আবার ফিরতে চলেছে সেই ‘কাকা-ভাইপো’ জুটি! ‘টনিক ২’-এর প্রযোজনার দায়িত্ব 

যে যৌথভাবে সামলাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা, তা বলাই বাহুল্য। এবারও মুখ্য চরিত্রে থাকছেন দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় । আগের ছবিতে তনুশ্রী চক্রবর্তী, শকুন্তলা বড়ুয়া, সুজন মুখার্জী,কনীনিকা বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। তবে এবার আর কারা কারা থাকছেন, তা এখনও জানা যায়নি। জানা যায়নি ছবি মুক্তির তারিখ কিংবা শুটিং শুরুর তারিখ।

২০২৪-র বড়দিনে মুক্তি পেয়েছিল ‘খাদান’। ছবির গান, জুটি আজও হিট। বক্স অফিসেও বিরাট ঝড় তুলেছিল। এই ছবির বিশ্বব্যাপী নেট কালেকশন প্রায় ৯.২৩ কোটি এবং ভারতে নেট কালেকশন প্রায় ৮.২৪ কোটি টাকা। নতুন বছরের শুরুতেই দেব ঘোষণা করেন, এবছরই আসছে ‘খাদান ২’। এদিকে স্ক্রিনিং কমিটির সমস্যায় দেবের বিপরীত পক্ষেই রয়েছেন ছবির এক প্রযোজক নিসস্পাল সিং রানে। অনেকেই মনে করেছিলেন, সেই প্রভাব হয়তো এই ছবির উপরও পড়বে। যদিও ১ জানুয়ারি তাদের সেই ভুল ভেঙেছে। ‘খাদান’-র প্রচারের সময়ের বেঙ্গল ট্যুরের একটি ছবি শেয়ার করে এই সুখবর সকলকে দেন দেব। ‘খাদান’-এ পরিচালকের আসনে বসছিলেন সুজিত দত্ত। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ প্রযোজনায় মুক্তি পায় ছবিটি। গল্পে উঠে আসে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে ওঠে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয় ‘খাদান’। আগের ছবির শেষে ইঙ্গিত ছিল সিক্যুয়েল আসবে। এবার জানা যাচ্ছে দর্শকের অপেক্ষার আর বেশি মাসের নয়।  এবার ছবিতে কোন কোন তারকারা থাকছেন তা এখনও জানা যায়নি। তবে, ছবিতে থাকার সম্ভাবনা রয়েছে কোয়েল মল্লিকের। এপ্রসঙ্গে সম্প্রতি নায়িকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।” 
একসঙ্গে তিনটি বড় ছবির ঘোষণা, দেবের এক বড় ব্যবসায়িক চাল বলেই মনে করছে টলিউড মহল। দেবের এই ঘোষণায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি ছবির রিলিজ ডেট নিয়ে ফিল্ম স্ক্রিনিং কমিটির সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছিল দেবের। সেই রেশের মাঝেই একইবছরে তিনটি বড় ছবির ঘোষণা করলেন মেগাস্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *