ভানুপ্রিয়া ভূতের হোটেল 

 
 
 
 
 
 
 
 
 
 
 

টলিউডে  প্রথম  ট্যাঙ্গো নাচ, জুটি বাঁধলেন মিমি-সোহম, বনি-স্বস্তিকা। আর কী কী চমক থাকছে  'ভানুপ্রিয়া ভূতের হোটেল'এ ?

জানুয়ারিতে মুক্তি পাবে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’

 
 
 
 
 
 
 
 
 
 

এবারের  ঠান্ডা হিমেল হাওয়ায় রাজত্ব করবে ভূতেরা। জানুয়ারিতে মুক্তি পাবে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। পরিচালনার দায়িত্ব পড়েছে অরিত্র মুখোপাধ্যায়ের কাঁধে। ছবিতে দেখা যাবে রংচঙে, পুরোদস্তুর একটি ‘পার্টি অ্যান্থেম’।  এই ছবিতে রাতবিরেতে পার্টিতে নাচে মত্ত ভূতেরা। তাও আবার যে সে নাচ নয়, এক্কেবারে ট্যাঙ্গো নাচ। শুক্রবার ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র নতুন গান ‘তুমি কে’ গানটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। এই ছবিতে ভূতেদের ট্যাঙ্গো নাচই নয় রয়েছে আরও চমক। 

দীর্ঘ অভিনয়জীবনে বাংলা বা হিন্দি ছবিতে কোনও দিন তাঁকে নাচতে দেখা যায়নি। সেই সোহম মজুমদার এই বিশেষ ঘরানার নাচ নেচেছেন।আর  এই গানের সবচেয়ে বড় চমক হল এর ভিজ্যুয়াল উপস্থাপনা। চকচকে লাল, গোলাপি আর কালো রঙের ফর্ম-ফিটেড কস্টিউম-এককথায় একেবারে ক্লাসিক ট্যাঙ্গো অনুপ্রাণিত পোশাকে নাটকীয় লুক যেন গানটিকে দিয়েছে আন্তর্জাতিক মানের

 
 

আরও পড়ুন:

গ্ল্যামার। নাচের প্রতিটি স্টেপে ফুটে উঠেছে আবেগ, উত্তাপ আর ট্যাঙ্গোর স্বকীয় তীক্ষ্ণ সৌন্দর্য। আলোকসজ্জা এবং সেট ডিজাইন গানের উচ্চতাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি ফ্রেমেই স্পষ্ট হয়ে ওঠে স্টাইল ও নান্দনিকতার দারুণ মেলবন্ধন। পার্টিতে জুটি বেঁধে তুমি কে গানে নাচতে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী ও সোহম মজুমদারকে। অন্যদিকে দেখা যাচ্ছে, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্তকে। এই গানের সুরকার, গীতিকার এবং অন্যতম কণ্ঠশিল্পী অনুপম রায়। তার সঙ্গে গলা মিলিয়েছেন সৃজিতা মিত্র। সূক্ষ্ম সুর, গভীর আবহ এবং ট্যাঙ্গোর অন্তর্নিহিত আবেগ তৈরি করেছে এক রোমাঞ্চকর অনুভূতি-যা ছবির রহস্যকে আরও স্পষ্ট করেছে। এই গান শোনার পর অনুপম অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন। অনেকেই বলছেন, ‘অনুপম এভাবে তাঁর চেনা ঘরানার বাইরে বেরিয়ে গান বাঁধবেন তা একেবারেই ভাবিনি।’ 

 


সোহম গানটিকে নিজের কাছে বিশেষ বলে মনে করেন। তিনি বলেন  “এই গানটি করতে গিয়ে মনে হয়েছে সেই শৈশবের স্বপ্ন ফিরে পেলাম। উইন্ডোজ ও অরিত্রর সঙ্গে কাজ মানে বাড়ির মতো অনুভূতি। মিমির সঙ্গে কাজ করাও দারুণ অভিজ্ঞতা ছিল। জ্বর নিয়েই শুট করেছি, কিন্তু এত ভাল এনার্জি ছিল যে আমরা সত্যিই কিছু বিশেষ সৃষ্টি করতে পেরেছি।” ছবির আরেক অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, “উইন্ডোজের সঙ্গে আমার প্রথম গান ‘তুমি কে’। প্রথমবার শুনেই আমি বুঝেছিলাম এটা অন্যরকম

 

হতে যাচ্ছে। অরিত্রর ভিশন আর ম্যাগির কোরিওগ্রাফি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আর সেই চ্যালেঞ্জ উপভোগ করেছি। মিমি, সোহম ও স্বস্তিকার সঙ্গে কাজ করা খুবই আনন্দের ছিল।”


হরর-কমেডি ঘরানার এই ছবিতে হাস্যরস ও ভয় দুই উপাদানই ভরপুর রয়েছে। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *